বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া কর্মসূচি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১১ই নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় আগামী ১৫, ২২ ও ২৯শে নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তার পতনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ঝরে বহু প্রাণ। তাদের উদ্দেশে এ দোয়া কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ওআ/কেবি


দোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250