মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে শিরোনামহীনের গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

অর্থ উপার্জনের জন্য অনেকে পাড়ি জমিয়েছেন বিদেশে। পরিবারের পাশাপাশি অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। সেই রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গান প্রকাশ করল শিরোনামহীন ব্যান্ড। গত বৃহস্পতিবার (১০ জুলাই) শিরোনামহীন ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে ‘কতদূর’ শিরোনামের গানটি।

ফেসবুক পেজে নতুন এই গান শেয়ার করে শিরোনামহীনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের নতুন গান “কতদূর”। জীবন যাদের ভাসিয়ে নিয়ে গেছে অনেক দূর...ফানুসের মতো, নয়তো কাটা ঘুড়ির মতো। পরিবারকে ভালো রাখতে কষ্ট করে যাচ্ছেন দিনরাত। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাদের জন্যই আমাদের এই গান।’

‘কতদূর’ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শিরোনামহীন ব্যান্ডের প্রধান জিয়াউর রহমান। গানের ভিডিও বানিয়েছেন তিনি। মডেল হয়েছেন কাজী তানিম শাহরিয়ার, তাসিফা তাসু, শেখ স্বপ্না, রেশ রহমান, তানজীব ফেরদৌস, শেখ মহিবুল, শাহরিয়ার রোহান ও আহসান রাবিব। শুটিং হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ডে।

জে.এস/

সংগীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250