সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

‘জয়া আর শারমিন’ আসছে ১৬ই মে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জয়া আহসান অভিনীত ‘জয়া আর শারমিন’ প্রেক্ষাগৃহে আসছে চলতি মাসের ১৬ তারিখ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিনেমার ট্রেলার প্রকাশ করে জয়া আহসান জানিয়েছেন, সিনেমাটি করোনা মহামারির লকডাউনের দিনগুলোতে দুই নারীর আখ্যান।

এ দুই নারীর চরিত্র ফুটিয়ে তুলেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার। সিনেমার ট্রেলারে করোনা মহামারির সময় তাদের জীবনের কিছু দৃশ্য উঠে এসেছে। শুরুর দিকে আনন্দ-আড্ডা, রান্না নিয়ে দু’জনকে দারুণ সময় পার করতে দেখা যায়।

কিন্তু পরে তাদের জীবনে নেমে আসে বিষাদের ছায়া। সময়ের সঙ্গে বাইরের দুনিয়া থেকে আসা দুঃসংবাদগুলো তাদের জীবনে নিঃশব্দে এক ধরনের বিচ্ছিন্নতা ও ভয় ঢুকিয়ে দেয়।

সিনেমায় জয়া আহসান, মহসিনা আক্তার ছাড়াও আছেন তানজিম সাইয়ারা তটিনী। নির্মাতা পিপলু আর খান জানিয়েছেন, মাত্র ১৫ দিনের মধ্যে শেষ করেছিলেন ‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্যধারণ।

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250