বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

গুলশান ও তেজগাঁওয়ের এডিসিসহ ডিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও গুলশানের এডিসিসহ পাঁচ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এই বদলি ও সংযুক্ত করা হয়। 

বুধবার (২৭শে নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

আদেশ অনুযায়ী, তেজগাঁও জোনের এডিসি মোহাম্মদ জিয়াউল হককে ডিএমপি সদর দফতরে সংযুক্ত, ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের এডিসি মো. তানভীর হোসেনকে তেজগাঁও জোনে ও অর্থ বিভাগের এডিসি মো. রাকিব হাসানকে গুলশান জোনে বদলি করা হয়েছে।

আরেকটি আদেশে গুলশান জোনের এডিসি মো. খলিলুর রহমানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া এস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার রতন কান্তি রায়কে গোয়েন্দা বিভাগের কনসালটেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

এসি/ আই.কে.জে/ 

ডিএমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250