মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

ঘোষণা কাল

খেজুরের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দু-তিন দিনের মধ্যে খেজুরের পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। আশা করি যৌক্তিক মূল্যেই সাধারণ মানুষ রমজানে খেজুর দিয়ে ইফতারি করতে পারবেন।

শনিবার (২রা মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দি অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্ট্রাপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রোববার থেকে কম দামে মিলবে সয়াবিন তেল

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে খেজুরের অনেক ভ্যারিয়েন্ট আছে। এর মধ্যে একটা ভ্যারিয়েন্ট যেটা বস্তায় আসে, সেই জাইদি খেজুরের ট্যাক্স কমানো হয়েছে। 

আগামীকালই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

এসকে/ 

খেজুর বাণিজ্য মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250