সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

মাসে দেড় লাখ টাকার ডিম বিক্রি করেন বাগেরহাটের মুরগির খামারি ডাবলু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছেলে সৈয়দ মাহমুদ হাসান ডাবলু (৩৭) মুরগি পালনে সাফল্য পেয়েছেন। মুরগির ডিম বিক্রি করে প্রতিমাসে আয় করেন দেড় লাখ টাকা।

চরম প্রতিকূলতার মধ্য দিয়ে আজ থেকে ২০ বছর আগে ৪’শ পোলট্রি মুরগির বাচ্চা এনে এই ফার্মের সূচনা করেন। কিন্তু অনুকূল আবহাওয়া আর লবণাক্ততার কারণে খুব একটা সুবিধা করতে পারেননি। পরে ব্যবসার ধরন পরিবর্তন করে লেয়ার মুরগির বাচ্চা তোলেন। এরপর থেকে আস্তে আস্তে তার লেয়ার ফার্ম বৃদ্ধি পেতে থাকে। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তিন মাসের ট্রেনিং নেন। এছাড়া পর পর তিনবার ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করে আজ তিনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন।

এখন তিনি সরাসরি রংপুর নারিস হ্যাচারি থেকে লেয়ার মুরগির বাচ্চার অর্ডার দেন। বর্তমানে তার পাঁচটি শেডে সাড়ে ৬ হাজার লেয়ার মুরগি রয়েছে। এর মধ্যে ৩২’শ বাচ্চা বিশেষ তত্ত্বাবধানে ২৮ দিন পর দ্বিতীয় শেডে স্থানান্তর করা হয়। পর্যায়ক্রমে পাঁচটি শেডে এভাবেই বাচ্চা ও মুরগির যত্ন নেয়া হয়। পাঁচ মাস পর থেকে দু’বছর ডিম দিতে থাকে। এরপর ঐ মুরগি বিক্রি করে দেয়া হয়।

বারো মাসের শুধু শীত মৌসুমের ৩ মাস ছাড়া ডিমের দাম ভালো পান বলে এই সফল খামারি জানান। তিনি দিনরাত পরিশ্রম করেন। সঙ্গে তার বোন নওশীন শারমিনসহ আরও চারজন কর্মচারী কাজ করেন।

ডাবলু সফল তরুণ উদ্যোক্তা হিসেবে ২০২৫ সালে জাতীয় যুব পুরস্কারে ভূষিত হন। তার দেখাদেখি রনবিজয়পুরের অনেক যুবক লেয়ার মুরগির ফার্ম করে স্বাবলম্বী হয়েছেন।

আরও পড়ুন: তিন দিবস সামনে রেখে গদখালীতে শত কোটি টাকার ফুল বেচাকেনার প্রস্তুতি

এসি/ আই.কে.জে/              


মুরগি পালন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250