শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

গাড়ি দুর্ঘটনায় আহত এ আর রহমানের ছেলে আমিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে এ আর আমিন গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভারতের চেন্নাইয়ের গুইন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আমিনসহ তিনজন আহত হলেও চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভোর সাড়ে ৩টার দিকে অলিম্পিয়া টেক পার্কের সিগন্যালের কাছে দুর্ঘটনাটি ঘটে। আমিন এক বন্ধুকে সঙ্গে নিয়ে পোর্শে গাড়িতে করে কোয়েম্বেডু থেকে গুইন্ডির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ওয়াগনআর ক্যাবের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি গাড়িই উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর আমিন ও তার বন্ধুকে দ্রুত স্থানীয় কাওভেরি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাদের শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর দুজনকেই ছেড়ে দেন। অন্যদিকে, ক্যাবের এক যাত্রীকে কালাইনার সেন্টেনারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইংয়ের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে। দুর্ঘটনার কারণ ও ঠিক কীভাবে সংঘর্ষটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে।

এ আর আমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250