মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

শুঁটকির গন্ধ দূর করুন সহজেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই শুঁটকি মাছ খেতে পছন্দ করেন। সাধারণত রুপচাঁদা, লইট্টা, ছোট চিংড়ি, গজার, পুঁটি, কাঁচকি ইত্যাদি মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়। তবে অনেকেই এই মাছ খেতে পছন্দ করলেও এর গন্ধ সহ্য করতে পারেন না। তবে আপনি চাইলে খুব সহজেই শুঁটকির গন্ধ দূর করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে-

শুঁটকি মাছের গন্ধ দূর করতে তেল-মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হয়। অনেকেই এই গন্ধ সহ্য করতে পারেন না। ভুলেও তাকান না এই মাছের দিকে। শুঁটকি মাছের রয়েছে দারুণ উপকারিতা। 

আরো পড়ুন : এই গরমে যেভাবে আরামে রান্না করবেন

* শুঁটকি মাছের গন্ধ দূর করতে আপেল ভাল কাজে লাগে। এক টুকরো আপেল, মাছ ভাজার সময় মাছের মধ্যে দিয়ে দিন। আপেল মাছের গন্ধ শোষণ করে নিতে পারে। মাছ ভাজা হয়ে গেলে আপেল তুলে ফেলে দিন। এতে করে মাছের গন্ধ বেশি ছড়ায় না। 

* রান্নার আগে সামান্য জলে ১/৪ কাপ লেবুর রস বা ১/৪ কাপ ভিনেগার মিশিয়ে নিন। এবার এই জলে কিছুক্ষণ মাছ ভিজিয়ে রাখুন। এটি শুঁটকি রান্নার গন্ধ কমাতে সাহায্য করে।

* মাছ রান্নার সময় কড়াইতে এক চামচ পিনাট বাটার যোগ করুন। এতে গন্ধ দূর হবে এবং মাছের স্বাদও খারাপ হবে না।

* এই মাছ রান্নার আগে সেদ্ধ করে নিয়ে হয়। সেদ্ধ বা ভাজার সময়,  সামান্য দারুচিনির যোগ করুন। দারুচিনি মাছের তীব্র গন্ধ কাটাবে। 

* শুঁটকি রান্নার সময় গ্যাসের কাছে একটি ভেজা তোয়ালে ঝুলিয়ে রাখুন। এই ভেজা তোয়ালে মাছের গন্ধ অনেকটাই শুষে নেয়।

* শুঁটকি মাছ রান্নার আগে অন্তত আধাঘণ্টা কাচা দুধে ভিজিয়ে রাখুন। মাছের বাজে গন্ধ দুধ শোষণ করে নেয়। এটি মাছের স্বাদ বিন্দুমাত্র পরিবর্তন করে না।

* এই মাছ সর্ষের তেলে রান্না করুন। এতে খারাপ গন্ধ অনেকটা দূর হয়ে যায়।

* রান্নার সময় একটি পাকা টমেটোকে ভাল করে হাত দিয়ে চটকে অথবা কুচি করে কড়াইয়ে দিয়ে দিন। এরপর শুঁটকি দিয়ে ভাল করে নাড়তে থাকুন। এরপর রসুন কুচি দিন দিয়ে, ১/২ কাপ লেবুর রস যোগ করুন। এতে শুঁটকির খারাপ গন্ধ কমবে। স্বাদও বেশি ভালো হবে।

এস/ আই.কে.জে/

টিপস শুঁটকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250