সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

লাউ চাষ করে ভালো আয় করছেন না.গঞ্জের মিনজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

লাউ চাষে ব্যাপক সফলতা পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিনজার হোসেন। ইতোমধ্যে লাউ চাষ করে তিনি ৫০ হাজার টাকা আয় করেছেন। তার দেখাদেখি এলাকার অনেকেই লাউ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৮ শতাংশ জমিতে ঝুলে আছে লাউ। এসব লাউ প্রতি পিস ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা করে কিনে নিচ্ছেন পাইকাররা। চাষি মিনজার এই লাউয়ের চাষ শুরু করেন ২০১৯ সালে। সে সময় মাত্র ১০-১৫ হাজার টাকা খরচে লাউয়ের চাষ শুরু করেন।

আরও পড়ুন: ড্রাগন চাষে সফল নওগাঁর তরুণ কৃষি উদ্যোক্তা মাহবুব

এ প্রসঙ্গে মিনজার বলেন, শুরুর দিকে তেমন একটা ফলন না পেলেও এ বছর ব্যাপক ফলন এসেছে। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি আত্মীয় স্বজনকেও দিচ্ছি। এছাড়াও অতিরিক্ত লাউ পাইকাররা কিনে নিয়ে যায়। চলতি বছর ক্ষেতে ৭০০-৮০০ পিস লাউয়ের ফলন এসেছে। আকারভেদে প্রতি পিস লাউ ৫০-২০০ টাকায় বিক্রি করা হয়। লাউ শাক বিক্রি করেও ভালো আয় হয়।

তিনি আরও বলেন, এই জমিটা মূলত কৃষিকাজের জন্যই রেখেছি। এখানে বাসা বাড়ি কিংবা দোকান নির্মাণ করে ভাড়া দিলে বেশি পরিমাণ আয় হত। কিন্তু টাটকা সবজি খাবার জন্য এই জমিতে কৃষি কাজই করছি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত বলেন, এই এলাকায় বিভিন্ন কল কারখানা গড়ে ওঠায় দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। তবে মিনজারের মতো অনেকেই এখন কৃষিকাজ করছেন। যার মাধ্যমে নিজদের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ও হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেবা মূলক পরামর্শ প্রদান করা হচ্ছে।

এসি/ আই.কে.জে

কৃষক লাউ চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250