বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের *** শেখ হাসিনার সমালোচনা করায় ‘প্রচণ্ড জনপ্রিয়’ ছিলেন আইন উপদেষ্টা *** জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ *** ‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, নরওয়েজীয় কূটনীতিকের বর্ণবাদী মন্তব্য *** র‍্যাবের নাম ও পোশাক বদলে শিগগির প্রজ্ঞাপন জারি

তারেক রহমানের জনসভা

বরিশালের পথে ভোলার ২০ হাজার নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

দীর্ঘ দুই দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় ভোলার তৃণমূল নেতাকর্মীরা। বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) বরিশালের জনসভায় যোগ দিতে ভোলা থেকে সড়ক ও নৌপথে হাজার হাজার নেতাকর্মী বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জেলা বিএনপির লক্ষ্য, এই জনসভায় ভোলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মীর সমাগম নিশ্চিত করা।

ইতিমধ্যেই জনসভাকে ঘিরে ভোলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একদিন আগেই বরিশালে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

জানা গেছে, সদর উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার সকালে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে ৭টি লঞ্চ ও ৩টি ট্রলারে করে নেতাকর্মীরা রওনা হন। এ ছাড়া চরফ্যাশনের ঘোষেরহাট ও লালমোহন থেকেও ৪টি বিশেষ লঞ্চ নেতাকর্মীদের নিয়ে বরিশালের পথে রয়েছে। যাতায়াত ব্যবস্থা প্রতিকূল হওয়া সত্ত্বেও বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার নেতাকর্মীরা এক দিন আগেই বরিশালে পৌঁছে গেছেন। দলীয় লঞ্চ ছাড়াও অনেক নেতাকর্মী নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলার ও ছোট নৌকায় চড়ে সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান জানান, এটি কেবল একটি জনসভা নয়, তৃণমূলের জন্য এটি এক আবেগঘন মুহূর্ত। সভা শেষে নেতাকর্মীরা এলাকায় ফিরে পুনরায় দলীয় ও নির্বাচনী কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর এই উপস্থিতি বরিশালের জনসভাকে এক বিশাল জনসমুদ্রে রূপ দিতে বড় ভূমিকা রাখবে।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250