শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে মরদেহের স্তূপ: লাশঘরে জায়গা নেই, ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি *** দেশে বাড়তে পারে দারিদ্র্য, ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা *** তিন দিনে ৩৭৬ অভিযোগে ৮ কোটি টাকার চাঁদা, পাঁচ দিনে ঘুষের অভিযোগ ৬৬ কোটি—তথ্য সংগ্রহের পর কী হবে? *** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। উনি অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (২৮শে ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার দিবাগত রাত ১২টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে, সেজন্য উনি অত্যন্ত কনসার্ন শো করেছেন। সেজন্য দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যেসব রোগীরা আছেন, তাদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, সেজন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে। কোনো ধরনের অতিউৎসাহী কার্যক্রমের সঙ্গে নেতাকর্মীদের জড়িত না হওয়ার জন্য বলেছেন।

বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে, দেশের এবং বিদেশের চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। উনার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামীনের কাছে যেমন সাহায্য ও রহমত চাই। সেই সঙ্গে আমরা দেশবাসীর কাছেও দেশনেত্রীর সুস্থতার জন্য, উনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ২৩শে নভেম্বর এখানে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তীতে উনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। এ কারণেই উনি কেবিন থেকে সিসিইউ, সেখানে থেকে আইসিইউতে নেওয়া হয়েছে। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন। কাজেই স্বাভাবিকভাবেই উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে- এ কথা বলা যাবে না। উনি অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকদের প্রচেষ্টা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ তাহলে হয়ত আমরা ভালো কিছু পাব।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250