বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

১৫ হাজার কোটি রুপির রাজকীয় সম্পত্তি হারাতে পারেন সাইফ আলী খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট গত বছর নিম্ন আদালতের রায় বাতিল করে দেওয়ায় নিজের ও পরিবারের রাজকীয় সম্পত্তির বড় অংশ হারানোর ঝুঁকিতে পড়েছেন পতৌদির রাজ্যের শেষ নবাব ইফতিখার আলী খানের নাতি বলিউড তারকা সাইফ আলী খান।

নিম্ন আদালতের ওই রায়ে সাইফ ও তার পরিবারকে মধ্যপ্রদেশের শহর ভোপাল ও এর আশপাশে থাকা ১৫ হাজার কোটি রুপি মূল্যের সম্পত্তির একমাত্র মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। খবর এনডিটিভির।

এসব সম্পত্তির মধ্যে রয়েছে নূর-উস-সাবাহ প্যালেস (বর্তমানে বিলাসবহুল হোটেল), ভোপালের ফ্ল্যাগস্টাফ হাউস, বিভিন্ন রাজপ্রাসাদ, নবাবি বাংলো ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্যান্য সম্পত্তি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বছর নিম্ন আদালতকে আবার নতুন করে মামলাটি খতিয়ে দেখে এক বছরের মধ্যে রায় দিতে নির্দেশ দেন মধ্যপ্রদেশ হাইকোর্ট। সাইফকে এখন তার এ সম্পত্তি ও উত্তরাধিকার ধরে রাখতে আদালতে নতুন করে আইনি লড়াই লড়তে হবে।

এমন পরিস্থিতিতে বলাই যায়, ২০২৫ সাল বলিউড তারকা সাইফের জন্য মোটেই ভালো যাচ্ছে না। বছরের শুরুতে নিজের ঘরেই এক অনুপ্রবেশকারীর ছুরিতে আহত হন তিনি। এখন তাকে সরকারের ‘শত্রু সম্পত্তি’ তকমাও মোকাবিলা করতে হচ্ছে।

জে.এস/

সাইফ আলী খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250