বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’

কাঠবোঝাই ট্রলার ডুবে নিহত চালকের পরিবারের পাশে প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৪শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে নিহত ট্রলারচালক কামাল বাহাদুরের (৩৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। রোববার (২৪ মে) সকালে নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় প্রতিমন্ত্রী সশরীর উপস্থিত থাকতে না পারলেও তার নির্দেশনায় স্থানীয় নেতারা নিহত ব্যক্তির স্ত্রী ও চার কন্যাসন্তানের খোঁজখবর নেন। এ সময় মোবাইল ফোনে নিহত কামাল বাহাদুরের বৃদ্ধ বাবার সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

নিহত কামাল বাহাদুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল হালিম বাহাদুরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির স্ত্রী মহিমা বেগম এবং চার কন্যাসন্তান রয়েছে। বড় মেয়ে মাইশা আক্তার সাথী (১৩) সপ্তম শ্রেণিতে, মেজ মেয়ে সামিয়া (৯) দ্বিতীয় শ্রেণিতে এবং সেজ মেয়ে ইভা (৬) প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। সবচেয়ে ছোট মেয়ে চাঁদনীর বয়স মাত্র ১৮ মাস।

স্থানীয় নেতারা জানান, প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই সহায়তা পরিবারটিকে কিছুটা হলেও সান্ত্বনা ও ভরসা দেবে।

এ সময় প্রতিমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জসিম বাহাদুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম টুটুল, সেলিম মিয়াসহ অন্য নেতারা।

উল্লেখ্য, ২১ মে দিবাগত রাতে নেছারাবাদের বালিহারী খালে কাঠবোঝাই ‘ফিয়ানা-ফাতেমা’ নামের একটি স্টিলবডির ট্রলার প্রবল স্রোতে ডুবে যায়। এতে ঘুমন্ত অবস্থায় থাকা ট্রলারচালক কামাল বাহাদুরের মৃত্যু হয়।

পিরোজপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250