সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

মহার্ঘ ভাতা ১লা জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২২শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ১লা জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (২২শে মে) এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

নতুন হার অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি দশম থেকে ২০ গ্রেডের কর্মীরা ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা।

২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছেন। এর পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছর থেকে বাড়তি ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তবে মহার্ঘ ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ এ ৫ শতাংশ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

এইচ.এস/

মহার্ঘ ভাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250