সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ

অরিজিৎকে নিয়ে কোহলির সেই পোস্ট ফের আলোচনায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই প্লেব্যাক গান থেকে সরে আসার ঘোষণা দিয়ে সঙ্গীত জগত ও ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তার এ সিদ্ধান্তের কথা জানান, যা প্রকাশের পরপরই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে সঙ্গীত ও চলচ্চিত্র মহলে।

গায়কের এই ঘোষণার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির একাধিক পুরোনো পোস্ট, যেখানে তিনি অরিজিৎ সিংয়ের প্রতি তার মুগ্ধতার কথা প্রকাশ করেন। 

২০১৬ সালের ২৬শে জানুয়ারির এক পোস্টে কোহলি লেখেন, ‘আমি সম্ভবত অরিজিৎ সিংয়ের সবচেয়ে বড় ভক্তদের একজন। তার প্রতিভা আর প্রাণবন্ত কণ্ঠে আমি মুগ্ধ। সত্যি বলতে তাকে নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’ 

আরেকটি বহুল আলোচিত পোস্টে অরিজিতের সঙ্গে ছবি তুলে কোহলি তার ক্যাপশনে নিজেকে এই গায়কের ভক্ত বলে উল্লেখ করেছিলেন। সেই পোস্টে তিনি আরও লেখেন,  ‘কী অসাধারণ মানুষ তিনি। এই ব্যক্তির মতো কণ্ঠ দিয়ে আর কেউ আমাকে এতটা মোহিত করতে পারেনি। ঈশ্বর তোমার মঙ্গল করুন, অরিজিৎ।’ 

কোহলি-অরিজিতের অবসরের তুলনা 

এদিকে অরিজিতের প্লেব্যাক গান থেকে অবসর ঘোষণার পর অনেক নেটিজেনই তার সিদ্ধান্তের সঙ্গে গত বছর টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের তুলনা টানছেন। একজন ভক্ত লেখেন, ‘অরিজিৎ সিং হলেন সঙ্গীতের বিরাট কোহলি। তার অবসর আমাকে হতবাক করে দিয়েছে।’ 

আরেকজন মন্তব্য করেন, ‘দুজনেই যখন নিজেদের ক্যারিয়ারের শীর্ষে ছিলেন, তখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।’ তবে কেউ কেউ বিষয়টি হালকা মেজাজেও নিয়েছেন। এক ভক্ত মজা করে লেখেন, ‘কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন, অরিজিৎ গান থেকে। কিন্তু ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এখনও টিভিতে চলছে।’

প্লেব্যাক ছাড়ছেন, সঙ্গীত নয় 

নিজের বিবৃতিতেও অরিজিৎ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি পুরোপুরি সঙ্গীত জগত ছাড়ছেন না। কেবলমাত্র প্লেব্যাক গান থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি তার শিকড়ে ফিরে গিয়ে নতুন সৃজনশীল পথে হাঁটার ইচ্ছার কথাও জানান। 

অরিজিৎ লেখেন, ‘আমি আমার নিজস্ব সঙ্গীত তৈরি করব। যখনই প্রস্তুত বলে মনে করব, তখনই তা প্রকাশ করব। আমি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে ফিরে যাচ্ছি। আবার নতুন করে শুরু করতে চাই।’ 

এক্স-এ ভক্তদের প্রশ্নের জবাবে অরিজিৎ জানান, এই সিদ্ধান্তটি তিনি অনেক দিন ধরেই ভাবছিলেন। ‘এর পেছনে একটি নয়, অনেকগুলো কারণ রয়েছে। দীর্ঘদিন ধরে এটি করার চেষ্টা করছিলাম। অবশেষে সঠিক সাহস জোগাড় করতে পেরেছি,’ লিখেছেন তিনি। 

এ কণ্ঠশিল্পী আরও বলেন, ‘সৃজনশীলভাবে নিজেকে অস্থির মনে হচ্ছিল। আমি খুব দ্রুত বিরক্ত হয়ে যাই। একই ধরনের গান বারবার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের সঙ্গীত করতে হবে।’ এছাড়াও নতুন কণ্ঠস্বরকে ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিতে চান- এটিও তার সরে দাঁড়ানোর একটি কারণ বলে জানান অরিজিৎ।

জে.এস/

অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250