রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

‘বাজার অস্থিতিশীল করতেই বিএনপির ভারতীয় পণ্য বয়কট’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজনীতিতে দিশেহারা হয়ে এখন বাজার অস্থিতিশীল করার লক্ষ্যেই বিএনপির ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে শামিল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, ভারতের পণ্য যারা বয়কট করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরই বয়কট করবে। শুক্রবার (২২শে মার্চ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, একটি দল কত দেউলিয়া হলে ভারতীয় পণ্য বর্জনের কথা বলে। অভ্যন্তরীণ বাজারে অস্থিতিশীলতা তৈরির জন্যই এই বর্জন।

আরো পড়ুন: এমভি আব্দুল্লাহ’র কাছেই ইইউ’র যুদ্ধজাহাজ মোতায়েন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির একাংশ ভারতের পণ্য বয়কটের আওয়াজ তুলেছে। তবে দলের একটি বড় অংশ এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। বেজায় চটেছে শরিক দলগুলোও।

গত বুধবার (২০শে মার্চ) রিজভীর হাতে থাকা একটি কাশ্মিরি শাল চাদর রাস্তায় ছুড়ে দিয়ে বলেন, ‘এই ভারতীয় পণ্য ছুড়ে ফেলে দিয়ে আমিও আন্দোলনে শামিল হলাম।’

ওবায়দুল কাদের বলেন, আজকের বাস্তবতায় গায়ের থেকে চাদর খুলে ছুড়ে ফেলে দেওয়া একটা অবাস্তব কাজ। আমাদের বাজারে ভারতের পণ্যের একটি বড় অংশ রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের একটি একটি পাঁয়তারা।

এইচআ/ 

ওবায়দুল কাদের ভারতীয় পণ্য বয়কট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250