মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

দেশের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে ৬ দিনে ৪০৫ ট্রাকে ১৬ হাজার ৪৯০ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি হয়েছে। দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারতীয় চাল আমদানি বেড়েছে হিলি বন্দরে দিয়ে। প্রতিদিন এই বন্দর দিয়ে ৩০ থেকে ৩৫ ট্রাক চাল আমদানি হলেও বর্তমানে তা বেড়েছে।

হিলি স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন গণমাধ্যমকে জানান, গতকাল শনিবার ভারত থেকে ১১০টি ট্রাকে ৪ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল এই বন্দরে আমদানি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ৬৩ ট্রাকে ২ হাজার ৫৪১ মেট্রিক টন, মঙ্গলবার ৪৫ ট্রাকে ১ হাজার ৮৬০ মেট্রিক টন , সোমবার ৩৭ ট্রাকে ১ হাজার ৪২২ মেট্রিক টন, রোববার ৯৩ ট্রাকে ৩ হাজার ৭৪৯ মেট্রিক টন ও শনিবার ৫৭ ট্রাকে ২ হাজার ৩২৫ মেট্রিক টন চাল আমদানি হয়।

হিলিতে চালের খুচরা বাজার ঘুরে জানা যায়, মোটা জাতের ভারতীয় স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে। আর চিকন জাতের শম্পাকাটারি চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি হিসেবে।

চাল আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, গত ১১ই নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। প্রতিদিন চাল আমদানি হচ্ছে। চাল আমদানির আগে দেশের বাজার অস্থির ছিল। আমদানির ফলে বাজার স্বাভাবিক আছে। তবে এসব চাল শুল্কমুক্ত আমদানি হচ্ছে। আমরা ভারত থেকে বাসমতি ও নন বাসমতি চাল আমদানি করছি।

ওআ/কেবি

আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250