বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার আরও ভিসা দিতে ট্রুডোকে ইউনূসের অনুরোধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার পর এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এ সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ককে দৃঢ়করণ এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর কাছে বিপ্লবের সময় এবং পরে ছাত্র এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’ হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ করে ড. ইউনূস।

আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য ২ হাজার ৩৭৮ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ট্রুডো দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন এবং বাংলাদেশে প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করার জন্য কানাডার প্রস্তুতি ব্যক্ত করেন।

বিগত শাসনব্যবস্থা কীভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তা বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য কানাডার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত সংবর্ধনার মধ্য দিয়ে তার জাতিসংঘ সফর শুরু করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিশিষ্ট বিশ্বনেতাদের সঙ্গে দেখা করেন। তিনি ইউএনজিএ-র উদ্বোধনী অধিবেশনেও যোগ দেন। পরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন।

তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক এবং ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন এবং ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যান্ড এ ফ্রেন্ডস অব বাংলাদেশ-এ বক্তব্য দেবেন।

এসি/ আই.কে.জে/

ট্রুডোর বাংলাদেশি শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250