মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

দোয়া চেয়ে দেশ ছাড়লেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাঁধের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে চলতি বছর টাইগারদের হয়ে এখনো পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি এই স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারো পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। সিরিজটি সামনে রেখে সপ্তাহখানেক ধরেই ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আজ সোমবার (১২ই আগস্ট) দেশ ছাড়ছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের সঙ্গে ছিলেন তাসকিনও। যদিও একটি মাত্র টেস্ট খেলবেন তিনি। ওভারলোডের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বিসিবির। দেশ ছাড়ার আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পেসার গণমাধ্যমকে জানিয়েছেন নিজের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে।

আরো পড়ুন : পর্দা নামলো প্যারিস অলিম্পিকের

তাসকিন বলছিলেন, 'অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম, যাতে করে আমার শোল্ডার ভালো থাকে।'

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তাসকিন বলেন, 'দেশকে যেন বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে পারি এটাই। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন হয়েছে আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবেন।'

এস/কেবি

তাসকিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250