মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

ঢাকার জেলা জজ ও মহানগর দায়রা জজ আদালতে নতুন বিচারক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম। অন্যদিকে সাব্বির ফয়েজকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১লা সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-৪-এর বিচারক মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরীকে সিলেট জেলা ও দায়রা জজ পদে, ঢাকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবহানীকে আইন ও বিচার বিভাগ ঢাকার সলিসিটর পদে বদলি করা করা হয়।

সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আইন উপদেষ্টা মো. বজলুর রহমানকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ পদে এবং সিলেট জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, ঢাকার পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েসকে আইন ও বিচার বিভাগ ঢাকার যুগ্ম সচিব পদে, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ পদে, ভোলা জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমানকে রাজশাহী জেলা ও দায়রা এবং রাজশাহী মহানগর দায়রা জজ আল আসাদ মো. আসিফুজ্জামানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা (প্রশিক্ষণ) পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

জে.এস/

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250