সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

চুরি করতে এসে কিছু না পেয়ে বাড়ির বউকে চুমু দিয়ে পালালো চোর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি

চুরির ঘটনা নতুন নয়, তবে চুরি করতে এসে চুম্বন করার মতো অদ্ভুত কাণ্ড সচরাচর শোনা যায় না। চুরি করতে গিয়ে মূল্যবান কিছু না পেয়ে এ কাণ্ড ঘটালো এক চোর। গৃহকর্তার স্ত্রীকে চুম্বন করে পালিয়ে যাওয়ার ঘটনায় স্তম্ভিত এলাকার বাসিন্দারা।

শুক্রবার (৩রা জানুয়ারি) ভারতের মুম্বাইয়ের মালাড এলাকায় এ অদ্ভুত ও লজ্জাজনক ঘটনাটি ঘটে। খবর এবিপি।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, রাতের অন্ধকারে মুম্বাইয়ের মালাড এলাকায় একটি বাড়িতে চুরি করতে ঢোকে এক যুবক। ৩৮ বছরের মহিলা একাই ছিলেন সেই বাড়িতে। তালা ভেঙে ঘরে ঢুকেছিল সেই চোর। এবং ভিতর থেকে দরজা বন্ধ করেছিল। তার পর মহিলাকে বেঁধে রেখে দামি জিনিসের খোঁজ করছিল। তখন নগদ অর্থ, গয়না, মোবাইল ফোন চাইছিল চোর। কিন্তু মহিলা তাকে জানান, তার আর্থিক অবস্থা ভালো নয়। বাড়িতে কোনও দামি জিনিসই নেই তার। সব খুঁজে দামি কিছু না পেয়ে হতাশ হয় চোর। মহিলার অভিযোগ, কিছু না পেতেই, তাকে চুম্বন করে ওই চোর ছুটে পালায়।

এর পরের দিন স্থানীয় কুরার থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ওই এলাকাতেই বাড়ি অভিযুক্তের। পরিবারের সঙ্গেই সে থাকে। যদিও তার বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ড নেই। ওই ব্যক্তি সম্প্রতি চাকরি হারিয়েছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

সূত্র: এই সময়

ওআ/কেবি

চোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250