বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৬

#

ফাইল ছবি

চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পর এবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর আদেশে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সিএমপির মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদ শনিবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খুলশী থানার ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার ফ্লাইওভারের নিচে জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে তল্লাশির নামে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঘটনার পর রাতেই তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শনিবার খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে সিএমপি।

নাঈম হাসানের অভিযোগ অনুযায়ী, শুক্রবার সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংকের হয়ে ম্যাচ খেলে রাত ১০টা ২০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশের একটি গাড়ি তাকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে।

নাঈম জানান, গাড়ি থামানোর পর কয়েকজন পুলিশ সদস্য চালকের কাছ থেকে কাগজপত্র নিয়ে তাকে গাড়ি থেকে নামতে বলেন। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন এবং পরিচয়পত্রও দেখান। এরপরও এসআই শফিকুল ইসলাম তাকে লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন নাঈম। তার দাবি, পুলিশের এক সোর্স পরিচয়ধারী ব্যক্তিও তাকে পাইপ দিয়ে মারধর করেন।

নাঈম বলেন, ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে তার পরিচয় নিশ্চিত করলেও মারধর বন্ধ হয়নি; বরং তাকে ‘আসামি’ বলে চুপ থাকতে বলা হয়।

নাঈম আরও বলেন, পরে তাকে খুলশী থানায় নেওয়া হয় এবং ওসির কক্ষেও হেনস্তার শিকার হতে হয়। তার ভাষ্য, প্রথমে ওসি তার সঙ্গে কঠোর আচরণ করলেও পরে একটি ফোনকল পাওয়ার পর আচরণে পরিবর্তন আসে।

তবে খুলশী থানার তৎকালীন ওসি মো. আরিফুর রহমান শনিবার সকালে গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর থেকে একটি নির্দিষ্ট নম্বরের সিএনজিতে চোরাচালানের মালপত্র বহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে টহল দল অটোরিকশাটি তল্লাশি করেছিল। তবে ওই অভিযানের বিষয়ে তাকে আগাম কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি।

ঘটনার পর শনিবার দুপুরে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী নাঈম হাসানের চান্দগাঁওয়ের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

চট্টগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250