রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

একদিনে ১১ লাখ চারা রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

একদিনে ১১ লাখের বেশি চারা গাছ রোপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহর। ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে সুনাম রয়েছে ইন্দোরের। এবার পরিবেশ বাঁচাতে মধ্যপ্রদেশ সরকার নতুন নজির গড়ল। ২৪ ঘণ্টার মধ্যে শহরটিতে রোপন করা হলো ১১ লাখের বেশি গাছের চারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ইন্দোর ইতিমধ্যেই ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা অর্জন করেছে। এবার এক দিনে ১১ লাখের বেশি চারা রোপণের বিশ্ব রেকর্ডও অর্জন করল এই শহর। রাজ্য সরকারের পক্ষ থেকেই চারা রোপণের আয়োজন করা হয়েছিল। 

আরও পড়ুন: ট্রাম্পের ওপর হামলা নিয়ে যা বললেন বাইডেন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট এবং ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে এক পোস্টে মোহন যাদব বলেন, ইন্দোর এখন বিশ্বের ১ নম্বরে আছে। আমার ইন্দোরের ভাই ও বোনেরা পরিচ্ছন্নতার পর বৃক্ষরোপণে ইতিহাস তৈরি করার জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং একটি চারা রোপণ করেন। ইন্দোরের আগে এক দিনে সবচেয়ে বেশি চারা লাগানোর রেকর্ড ছিল আসামের। ঐ রাজ্যে এক দিনে ৯ লাখ ২৬ হাজার চারা রোপণ করা হয়েছিল। 

সূত্র: এনডিটিভি

এসি/কেবি

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড চারা গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250