মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

‘নগদে’ প্রশাসকের কাজ করতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিতের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সোমবার (২রা জুন) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদেশের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি বলেন, প্রশাসক নিয়োগ স্থগিত করে চেম্বার আদালত আদেশ দিয়েছিলেন। এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

গত বছরের ২১শে আগস্ট বাংলাদেশ ব্যাংক ‘নগদ’–এ প্রশাসক নিয়োগ বিষয়ে আদেশ জারি করে। পরে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের স্বতন্ত্র পরিচালক শাফায়েত আলম গত বছরের ২রা সেপ্টেম্বর রিট করেন। তবে চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি হাইকোর্ট রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে রায় দেন।

এইচ.এস/

আদালত নগদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250