বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী *** আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি *** সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের *** একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি *** বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী *** গভীর রাতে হাসপাতালে ইমরান, ক্ষুব্ধ স্বজনেরা *** যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘নাগালের’ মধ্যেই, ‘কূটনীতিতেই অগ্রাধিকার’ ট্রাম্পের

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬

#

বিয়ের মণ্ডপে কনে আরতি কুমারী ও তার হবু বর। ছবি: এনডিটিভি।

বিয়ের মঞ্চে বর-কনে। চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠান। অতিথিরা বিয়ের আয়োজন দেখছেন মনোযোগ দিয়ে। আনন্দের সময়টুকু ধারণ হচ্ছিল ভিডিওগ্রাফারের ক্যামেরায়। এমন সময় কনেকে গুলি করে পালালেন এক যুবক। 

আনন্দঘন মুহূর্ত পরিণত হলো এক দুঃস্বপ্নে। গতকাল মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) রাতে এমনই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায়। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের কনে ১৮ বছর বয়সী আরতি কুমারীকে যিনি গুলি করেছেন তিনি তাদেরই প্রতিবেশী। অভিযোগ উঠেছে, দীনবন্ধু নামে ওই যুবক আরতির প্রেমিক। আবার অনেকে বলছেন, দীনবন্ধু দীর্ঘসময় ধরে আরতিকে উত্যক্ত করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে কনে আরতি কুমারী ও তার হবু বর বিয়ের মঞ্চে দাঁড়ানো ছিলেন। একে একে আচার-রীতি পালন চলছিল। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনেরা মঞ্চের সামনে দাঁড়িয়ে দেখছিলেন সেসব রীতি পালন।

আরতির বোন আচার অনুযায়ী প্রথমে বরের কপালে সিঁদুরের তিলক এঁকে দেন। এরপর আরতির কপালে তিলক পরাতে যাচ্ছিলেন। এমন সময় একপাশ থেকে এক যুবক আরতিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

গুলিটি আরতির তলপেটে লাগলে তিনি পড়ে যান। গানের শব্দে গুলির আওয়াজ প্রথমে না বুঝা গেলেও পরিস্থিতি বুঝতেই মুহূর্তেই অনুষ্ঠানে বিশৃঙ্খলা শুরু হয়। আতঙ্কিত হয়ে অতিথিরা ছুটোছুটি করে অনুষ্ঠানস্থল ছাড়তে শুরু করেন। অচেতন আরতিকে নিয়ে ব্যস্ত হয়ে যান তার পরিবার।

গুরুতর আহতাবস্থায় আরতিকে দ্রুত স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বারাণসী ট্রমা সেন্টারে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাসপাতালে নেওয়ার সময় আরতি নিজেই বলেন, ‘দীনবন্ধু আমাকে গুলি করেছে।’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত এই যুবক গত দুই বছর ধরে আরতিকে উত্যক্ত করে আসছিলেন বলে দাবি স্থানীয়দের। এমনকি এর আগে আরতির অন্যত্র বিয়ে ঠিক হলে দীনবন্ধু হবু বরের পরিবারকে নানাভাবে হয়রানি করেছিলেন, যার ফলে সেই বিয়েটি ভেঙে যায়।

অভিযুক্ত দীনবন্ধু ঘটনার পর থেকে পলাতক থাকলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করেছে। অভিযুক্তর বাবা রমাশঙ্কর চৌধুরী অবশ্য দাবি করেছেন, তার ছেলের সঙ্গে আরতির কোনো সম্পর্কের বিষয়ে তিনি অবগত নন।

অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একটি মদ–সংক্রান্ত মামলায় জেলে যাওয়ার রেকর্ড রয়েছে। তাকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে, উত্তর প্রদেশের বালিয়া জেলা থেকে আসা বরযাত্রীরা ঘটনার পরপরই ফিরে যান।

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250