সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমার আজ শেষ দিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিল আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রবিবার। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ ও ২০শে ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ে অবৈধ ঘোষিত হলে আপিল করা যাবে ২২শে ফেব্রুয়ারি। ২৪শে ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে। ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২৭শে ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর নির্বাচন হবে ১৪ই মার্চ।

আরো পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবিধান অনুসারে, সংসদে বর্তমানে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সংসদ নির্বাচনে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে আসন বণ্টন করা হয়।

সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার হন। যেহেতু দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হয়, ফলে শেষ পর্যন্ত নারী আসনে ভোটের প্রয়োজন হয় না।

এসি/


মনোনয়নপত্র সংরক্ষিত আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250