রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

ফ্রাই ছাড়াও আছে রূপচাঁদার মজার মজার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রূপচাঁদা মাছের নাম শুনলেই প্রথমেই মাথায় আসে রূপচাঁদা ফ্রাইয়ের কথা। কিন্তু ভিন্নভাবেও রান্না করতে পারেন এই মাছ। তেমনি একটি রেসিপি পেপার পমফ্রেট। দেখে নিন রান্নার সহজ রেসিপি-

উপকরণ: পমফ্রেট বা রূপচাঁদা মাছ ৩-৪টি, ক্যাপসিকাম ১টি, হলুদ বেলপেপার ১টি, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, চিলিফ্লেক্স ১ চা-চামচ, টমেটো কেচাপ ২ চা-চামচ, সয়াসস ১ চা-চামচ, ওয়েস্টার সস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, ময়দা ১ চা-চামচ, তেল সামান্য, রসুন কুচি ১ চা-চামচ, ভিনেগার ১ চা-চামচ ও চিনি সামান্য।

আরো পড়ুন : কেমন পুরুষকে বিয়ে করলে সুখী হবেন, জানালো গবেষণা

প্রণালী: প্রথমে মাছগুলো লবণ ভিনেগার মাখিয়ে রেখে দিন। এরপর সামান্য ময়দায় কোট করে তেলে ভেজে তুলে রাখুন। প্যানে অল্প তেল গরম করে তাতে রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, বেলপেপার কুচি দিয়ে হালকা ভেজে নিন। সবজি ভাজা ভাজা হলে সবরকম সস দিয়ে কষিয়ে নিন। সামান্য পানিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এতে দিয়ে দিন। ফুটে উঠলে মাছগুলো দিন। সামান্য গোলমরিচ গুঁড়া এবং চিলিফ্লেক্স ছাড়িয় নামিয়ে নিন।

এস/ আই.কে.জে/


রূপচাঁদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250