মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে এসআইদের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকায় কর্মরত উপপরিদর্শকদের (এসআই) প্রতি পেশাদারি ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (২৯শে জুলাই) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত এসআই এবং প্রবেশনার এসআইদের ব্রিফিং সেশনে ডিএমপি কমিশনার এ আহ্বান জানান। ডিএমপি কমিশনার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর প্রতি পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা, পেশাদারি এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ব্রিফিং সেশন করা হয়। ডিএমপিতে কর্মরত ২ হাজার ৩৪৪ জন এসআইয়ের মধ্যে প্রথম ধাপে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন।

ব্রিফিং অনুষ্ঠানে এসআইদের উদ্দেশে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ‘আপনারা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এ সময় তদন্তপ্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, ‘তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনারা যেন তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও ন্যায়সংগতভাবে সম্পন্ন করেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রের তুলনায় সাজার হার কম। এই হার বাড়াতে তদন্তের মান উন্নত করতে হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে।’

জে.এস/

ডিএমপি কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250