মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

‘জেলার’-এর সিক্যুয়ালে রজনীকান্তের নায়িকা বিদ্যা বালান?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে চলেছে বিদ্যা বালানের। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি, এমনটাই গুঞ্জন। ভারতীয় গণমাধ্যম বলছে, তামিল ছবি ‘জেলার-২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালানকে। ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবিতে খল চরিত্রে থাকবেন মিঠুন। 

নেলসন দিলীপ কুমারের পরিচালনায় একই সঙ্গে এই ছবিতে রয়েছেন রজনীকান্তও। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি। এই মুহূর্তে চেন্নাইয়ে চলছে ছবিটির শুটিং।এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে গোয়াতে। জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রডাকশনের কাজ। 

কেরালার মেয়ে বিদ্যা বালান অভিনয় করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। বাংলা ভাষা ও বাঙালির প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। এর আগে ২০১৯ সালে ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে দক্ষিণ ভারতের মেয়ে হয়ে সেভাবে কখনোই কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। ‘জেলার-২’ ছবির হাত ধরেই অভিষেক হচ্ছে বিদ্যার।

সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১২ই জুন বড়পর্দায় মুক্তি পেতে পারে এই ছবি।

জে.এস/

বিদ্যা বালান রজনীকান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250