মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

এবার জুতার ব্যবসায় নামলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ব্রোকারেজ হাউজ ও সোনা আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার জুতার ব্যবসায় যুক্ত হচ্ছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। স্টেপ ফুটওয়্যারের যৌথ উদ্যোগে বাজারে আসছে পরিধেয় সামগ্রীর ব্র্যান্ড ‘SAH 75’। এই ব্র্যান্ডের অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। সারাদেশে স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে এসব পণ্য পাওয়া যাবে।

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার রাজধানীর একটি হোটেলে আমরা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ এবং নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করব। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারি থাকবে।’

জানা গেছে, স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ-বিদেশ থেকে সংগ্রহ করবে। পণ্যগুলো বিক্রি হবে স্টেপের শোরুম থেকে। এই ব্র্যান্ডের অধীনে জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী পাওয়া যাবে।

নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের তিনটি কারখানা রয়েছে। এসব কারখানার দুটিতে তৈরি হয় ট্রলি, ব্যাগ ও ব্যাকপ্যাক। আরেক কারখানায় তৈরি হয় জুতা তৈরির সরঞ্জাম। তিনটি কারখানাতেই পুরোদমে উৎপাদন চলছে।

ওআ/

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250