বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

রায়পুরা ম্যারাথন: দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগান সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আবারও শুরু হলো আন্তর্জাতিক মানের ‘রায়পুরা ম্যারাথন’ প্রতিযোগিতা। দেশ-বিদেশের সাত শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে এই বৃহৎ আয়োজন শুরু হয়েছে। আজ শুক্রবার (৩রা অক্টোবর) ভোর ৫টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়।

ম্যারাথনটি রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার জানান, বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতেই এই বৃহৎ আয়োজন। প্রতিযোগিতায় মোট চারটি ক্যাটাগরিতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের ৭০০ জনেরও বেশি নারী-পুরুষ অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪২ কিলোমিটার (ফুল ম্যারাথন): ১৮০ জন, ২১ কিলোমিটার (হাফ ম্যারাথন): ১৮৫ জন, ১০ কিলোমিটার: ৩৫০ জন নারী-পুরুষ, ৫০০ মিটার: ৩০ জন শিশু প্রতিযোগী রয়েছে।

দৌড়বিদেরা নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে গ্রামের মেঠো পথ ধরে হালকা কুয়াশায় আর সুন্দর গ্রামীণ প্রকৃতির মাঝে দৌড় শুরু করেন। আয়োজন ঘিরে সড়কজুড়ে ব্যাপক দর্শক ছিল চোখে পড়ার মতো। ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই আন্তজেলা সড়কের নির্ধারিত এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ, রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

অতিথিরা উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এই আয়োজন শুধু রায়পুরা নয়, পুরো বাংলাদেশের জন্যই এক গর্বের বিষয়। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার মাধ্যমে রায়পুরা বিশ্বদরবারে নিজের অবস্থানকে আরও শক্ত করবে।’

ম্যারাথন ঘিরে দুই শতাধিক স্বেচ্ছাসেবক এবং ৪২ জন পুলিশ, আনসার সদস্য, গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেড় শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়া একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবার জন্য প্রস্তুত রয়েছে।

আজ বেলা ১১টা থেকে উপজেলা চত্বরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, মেডেল, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হবে। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

জে.এস/

ম্যারাথন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250