বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

রাঙামাটিতে তুলে নেওয়া হলো ১৪৪ ধারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে।

রোববার (২২শে সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

তিনি বলেন, গত দুদিনের চেয়ে আজ (রোববার) রাঙ্গামাটির পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সমানভাবে কাজ করছে। আশা করছি— আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তাই আজ বেলা ১১টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসকের নেতৃত্বে সংঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন প্রশাসন, পুলিশ সুপার ও সদর জোন কমান্ডারের একটি বিশেষ প্রতিনিধি দল। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং সহায়তার আশ্বাস দেন। 

জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি কোর কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। আমরা সেটি মন্ত্রণালয়ে প্রেরণ করবো এবং পরবর্তীতে তাদেরকে আর্থিক সহায়তা করা হবে।

এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার হলেও অবরোধ এবং ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। পরিবহন নেতারা জানিয়েছেন, জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে সম্প্রীতি সভা রয়েছে। সেই সম্প্রীতি সভায় আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। 

ওআ/কেবি  

রাঙামাটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250