বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ফজর নামাজের পর ভারতকে শিক্ষা দিতে চেয়েছিলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আবারও প্রকাশ্যে স্বীকার করেছেন, ৯ ও ১০ই মে'র মধ্যরাতে ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল। তিনি এটিও স্বীকার করেন ‘অপারেশন সিঁদুর’ নামের এ অভিযানের বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত ছিল না। খবর এনডিটিভির।

শাহবাজ দাবি করেন, পাকিস্তান ওই দিন ভোররাত ৪টা ৩০ মিনিটে অর্থাৎ ফজরের নামাজের পরপরই ভারতের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার আগেই ভারত ‘ব্রহ্মস’ মিসাইল ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে হামলা চালায়, যার মধ্যে রাওয়ালপিন্ডির বিমানবন্দরও ছিল।

আজারবাইজানে এক ভাষণে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ এর আগেও স্বীকার করেছেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘৯ই মে রাতে ভারতের আগ্রাসনের জবাবে আমরা পরিমিত প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্ত নিই। আমাদের সশস্ত্র বাহিনী ফজরের নামাজের পর ভোররাত ৪টা ৩০ মিনিটে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই সময় আসার আগেই ভারত আবারও ব্রহ্মস মিসাইল হামলা চালায় এবং পাকিস্তানের বিভিন্ন প্রদেশে আঘাত হানে, যার মধ্যে রাওয়ালপিন্ডি বিমানবন্দর অন্যতম।’

‘অপারেশন সিঁদুর’ নামে ভারতের এ হামলা ছিল একটি লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান, যা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর ওপর চালানো হয়। গত ২২শে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়।

এর আগে চলতি মাসের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বীকার করেন, ১০ই মে ভোরে ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিসহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

এইচ.এস/

শাহবাজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250