শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

কাবা শরীফের ইমাম হতে চান বিশ্বজয়ী হাফেজ বশির

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইরানে কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করা বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিলো ছাত্রলীগ। সোমবার (২৬শে ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনায় হাফেজ বশিকে একটি গিফট বক্স তুলে দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ছাত্রলীগের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দিত বশির ও তার শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী।

হাফেজ বশির বলেন, আলহামদুলিল্লাহ! দেশবাসীর দোয়ায় আমি ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। হাফেজদেকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

আরো পড়ুনকোরআনে হাফেজ ২ ভাই: বড়ভাই ১১ মাসে, ছোটভাই ৭ মাসে

বশিরের শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী বলেন, বশির মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে খুব ভয় পাচ্ছিলো। আমি তাকে বলেছি তুমি ১৮ কোটি মানুষের ভার নিয়ে এসেছো। যেকোনো মূল্যে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করতেই হবে। তার স্বপ্ন হচ্ছে ইসলামিক স্কলার হওয়া এবং পবিত্র কাবা শরীফের ইমাম হওয়া।

তিনি আরও বলেন, বশির সারা বিশ্বে বাংলাদেশকে সম্মানিত করায় তাকে দেশের বিভিন্ন মহল থেকে সম্মানিত করা হচ্ছে। এই ধারা অব্যাহত রাখলে হাফেজরা আরও অনুপ্রাণিত হবে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উন্নত হবে, বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান বাড়বে।

এসি/

কাবা শরীফ হাফেজ বশির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250