শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার *** নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা *** খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর *** দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন শেখ হাসিনা: ডিএসসিসি প্রশাসক *** ‘শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে’ *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তিন ঢাকাই সিনেমা। সিনেমা তিনটি হলো—‘স্নেহের বন্ধন’, ‘কাটিস’ ও ‘চিরকুট’। তিনটি ছবিতেই ঢাকাই সিনেমার নিয়মিত তারকা শিল্পীদের উপস্থিতি নেই।

তারকানির্ভরতার বদলে গল্প, অভিনয় ও নির্মাণের ওপর ভর করেই দর্শকের সামনে আসছে সিনেমাগুলো। মুক্তির অপেক্ষায় থাকা এই তিন সিনেমার গল্প, অভিনয়শিল্পী ও নির্মাণের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ সিনেমায় অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর। এই সিনেমার নায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী সিনেমাটির মুক্তির খবর নিশ্চিত করে বলেন, পূজা উপলক্ষে ‘স্নেহের বন্ধন’ মুক্তি দিতে যাচ্ছেন তারা।

‘যত বড় সিনেমাই আসুক না কেন, ব্যবসা কেমন হবে বা দর্শক কীভাবে গ্রহণ করবে, সেটা আগে থেকে কেউ বলতে পারে না। ঈদ ছাড়া এখন সিনেমা মুক্তি দেওয়া অনেক বড় সাহসের ব্যাপার। এ ক্ষেত্রে আমার প্রযোজক সাহসের পরিচয় দিয়েছেন।’

‘কাটপিস’ সিনেমাটি নির্মাণ ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম। গার্মেন্টসের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগতই সিনেমাটির গল্পের মূল উপজীব্য। পাশাপাশি এতে রয়েছে পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প।

এরইমধ্যে এই সিনেমার একটি আইটেম গান প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী। এই সিনেমাও ১৬ অক্টোবর মুক্তি পাবে।

নির্মাতা মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ সিনেমার গল্পে থাকছে নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম ও জীবনের নানা গল্প।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মীম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, আব্দুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন।

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর ‘চিরকুট’ মুক্তি পাবে। তবে সিনেমাটি শুধু সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে।

চিরকুট সিনেমার পরিচালক মুনতাসির আকিব বলেন, ‘নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই চিরকুট-এর গল্পের সূত্রপাত। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ এবং ঘটনাটিকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প দেখেন না, বরং একটি সময়কে অনুভব করতে পারেন—সেটাই আমাদের চেষ্টা।’

শারদীয় দুর্গোৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250