বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৫

#

শুভংকর সেন ও বাঁধন সরকার পূজা। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিয়ে করেছেন। তার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল ও চাকরিজীবী। সোমবার (২৪শে নভেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা জুটি।

কণ্ঠশিল্পী পূজা এর আগে ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি তার কর্মজীবনে চারটি একক অ্যালবামসহ অসংখ্য একক ও মিশ্র গান গেয়েছেন। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। 

সেই গানের তালিকায় রয়েছে— তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে প্রমুখ।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পূজা বলেন, গত এক বছর ধরে আমাদের পরিচয় ও বন্ধুত্ব। পারিবারিকভাবে সোমবার আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য আশীর্বাদ করবেন।

এর আগে ২০১৭ সালের ১লা ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। এরপর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।

জে.এস/

বিনোদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250