সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১৪

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (২৬শে জানুয়ারি) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২৬শে জানুয়ারি) ভোর পর্যন্ত রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে এক হাজার ২০০’র বেশি ট্রেনের টিকিট উদ্ধার করা হয় বলেও জানান তিনি। 

আরও পড়ুন: সরকারি কর্মকর্তার বাড়িতে তল্লাশি, মিলল ১০০ কোটি রুপির সম্পত্তি

তিনি বলেন, এ বিষয়ে আজ রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

এসকে/ 

গ্রেফতার ট্রেনের টিকিট কালোবাজারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250