রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তার প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে, ফরাসি কৃষিমন্ত্রী ট্রাম্পের এই হুমকিকে ‘বর্বর’ বলে আখ্যা দিয়েছেন। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের এই উদ্যোগ শুরুতে গাজা সংকট নিয়ে কাজ করবে বলে জানা গেছে। পরে তা অন্যান্য সংঘাতে সম্প্রসারিত হবে। তবে এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। মাখোঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এই উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে চান।

মাখোঁর অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘সে কি আসলেই এমনটা বলেছে? ঠিক আছে, কেউ তো তাকে চায় না। কারণ, সে খুব শিগগিরই ক্ষমতার বাইরে চলে যাবে।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি তার মদ আর শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব, আর তখন সে যোগ দেবে। তবে তাকে যোগ দিতেই হবে, এমন নয়।’

আজ মঙ্গলবার (২০শে জানুয়ারি) মাখোঁ সুইজারল্যান্ডের দাভোসে এক দিনের সফরে যাচ্ছেন। সন্ধ্যায় তার প্যারিসে ফেরার কথা রয়েছে। এলিসি প্রাসাদের সহকারীরা জানিয়েছেন, বুধবার পর্যন্ত সফর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ওই দিনই ট্রাম্প সুইস পাহাড়ি শহর দাভোসে পৌঁছাবেন। 

ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে আরেক দফা আক্রমণে ট্রাম্প মাখোঁর একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন। ওই বার্তায় মাখোঁ বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপ তিনি বুঝতে পারছেন না। ফ্রান্সে ২০২৭ সালে মাখোঁর স্থলাভিষিক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

ইমানুয়েল মাখোঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250