শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

পদ্মা সেতুতে একদিনেই টোল আদায় প্রায় ৫ কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবারেরর সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। এজন্য শুক্রবার ঘরমুখো মানুষের ঢল নেমেছিল দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে। এতে শুক্রবার (১৪ জুন) পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩ টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা৷

শনিবার (১৫ই জুন) পদ্মা সেতুর ব্যবস্থাপক (টোল) মো. আহমেদ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান ১৪ই জুন ২৪ ঘন্টায় পদ্মা সেতুতে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩ টি যানবাহন। যা থেকে সর্বমোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা।

এরমধ্যে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয় ২৮ হাজার ৮৯৬ টি যানবাহন। যা থেকে নগদ টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ২শ' টাকা। মোট আয় ২ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ১শত টাকা।

অন্যদিকে জাজিরা প্রান্ত থেকে সেতু পারাপার হয়েছে ১৫ হাজার ১৩৭ টি যানবাহন। এতে নগদ টোল আদায় হয়েছে ২ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৫৫০ টাকা। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের যানবাহন পারাপার বাবদ ১ লাখ ২০ হাজার ৮০০ টাকাসহ মোট আয় ২ কোটি ৮ লাখ ৮৬ হাজার ৩০০ টাকা।

মূলত ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্ম দিবস থাকায় বৃহস্পতিবার রাত থেকে শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করে মানুষ। এ কারণে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত পদ্মা সেতুতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিন ছিলো ঘরমুখো মানুষের ঢল।

প্রসঙ্গত: ২০২২ সালের ২৫শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

ওআ/


পদ্মা সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250