মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

বিতর্কিত নেতাদের বাদ দিয়ে দলে সংস্কার করছে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক কমিটিগুলো ঢেলে সাজানো হচ্ছে। এসব কমিটি থেকে শাহবাজ গিলের মতো বিতর্কিত শীর্ষ নেতাদের বাদ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। দলটির ভেতরের খবর জানেন, এমন কয়েকজনের সঙ্গে কথা বলে এসব বিষয় জানা গেছে।

বিষয়-সংশ্লিষ্ট পিটিআই নেতাদের মতে, দলে কী কী পরিবর্তন আনা হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন কারাবন্দী ইমরান খান। দীর্ঘদিন ধরে কারাগারে থাকলেও দলের যে কোনো ধরনের বড় পরিবর্তনের জন্য তার মতামত জরুরি। খবর জিও নিউজের।

পরিবর্তনের অংশ হিসেবে সম্প্রতি নিজেদের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে পিটিআই। চলতি বছরের ২৮শে জানুয়ারি এ কমিটি গঠন করা হয়েছিল। এতে জুলফি বুখারি, সাজ্জাদ বুরকি, শাহবাজ গিল এবং আতিফ খানের মতো বিখ্যাত নেতারা ছিলেন।

এইচ.এস/

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250