শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

ডেলিভারিম্যান সেজে যুবক এলেন মডেলের বাসায়, এরপর যা ঘটল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ১৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকায় নারীর প্রতি সহিংসতার ভয়াবহ বাস্তবতা আবারও সামনে এসেছে ২২ বছর বয়সী কলম্বিয়ার মডেল ও ইনফ্লুয়েন্সার মারিয়া হোসে এস্তুপিনানের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। গত ১৫ই মে কোকুটা শহরে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয় তাকে।

কলম্বিয়ার ন্যাশনাল জেন্ডার কমিশনের প্রধান ম্যাগডা ভিক্টোরিয়া একোস্তা জানিয়েছেন, এক যুবক ডেলিভারিম্যান সেজে দরজায় এসে মারিয়াকে গুলি করে হত্যা করেন। খবর সিএনএনের।  

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারিয়া অতীতে একটি গৃহ নির্যাতন মামলার শিকার ছিলেন এবং এর জন্য তিনি ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন বলে জানান একোস্তা। তিনি বলেন, ‘মারিয়া ছিলেন স্বপ্নময় এক তরুণী, কিন্তু অনেক নারীর মতো তার জীবনও হিংস্রভাবে থেমে গেল।’ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কমিশন এবং বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

আজ সোমবার (১৯শে মে) সিএনএন জানিয়েছে, মারিয়াকে হত্যার ঘটনার তদন্ত চলছে। এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। মারিয়ার ফেসবুক পেজে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া সফরের ছবি এবং তার ব্যক্তিগত জীবন উঠে এসেছে।

এ হত্যাকাণ্ডকে ম্যাক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের মৃত্যুর সঙ্গে তুলনা করা হচ্ছে। গত ১৩ই মে টিকটকে লাইভ করা অবস্থায় একটি পারলারে গুলি করে হত্যা করা হয়েছিল ভ্যালেরিয়াকে। মেক্সিকো কর্তৃপক্ষ এ ঘটনাটিকে ‘নারীহত্যা’ (ফেমিসাইড) হিসেবে তদন্ত করছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে কলম্বিয়ায় ৪১ নারী নিখোঁজ হয়েছিলেন, যাদের মধ্যে কেবল কোকুটা শহরেই ছিলেন ৩৪ জন। এদের মধ্যে অনেকে ছিল আবার নাবালিকা। পূর্বাঞ্চলীয় এ এলাকায় সাম্প্রতিক সহিংসতায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন।

এইচ.এস/

মডেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250