শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সাপ্তাহিক ও ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহ গত ২০শে জানুয়ারি শুরু হয়েছে, যা চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। এবং নিবন্ধন কার্যক্রম আগামী ৫ই ফেব্রুয়ারি থেকে ১১ই এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা/কর্মচারীসহ (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সরকারি পরিবহন পুলের গাড়িচালকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পরে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

একই সঙ্গে নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরের সংশ্লিষ্ট দেহরক্ষী/গানম্যান/পুলিশ/আনসারদেরও ওই সময়ে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে এনআইডি মহাপরিচালক, চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা/কর্মচারীকে পাঠানো হয়েছে।

ওআ/কেবি

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250