মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ *** ‘দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই’, সংবাদ সম্মেলন ডেকে বললেন ঢাবি ভিসি *** ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার *** নিজের শুক্রাণু ব্যবহার করে ‘শিশু প্রজনন খামার’ গড়ার পরিকল্পনা করেছিলেন এপস্টিন *** ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান *** জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ *** জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় *** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ

হজে গিয়ে ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

১১ বছর আগে সিরিয়ার ভয়াবহ যুদ্ধে চার বছরের শিশু সন্তানকে হারিয়েছিলেন এক মা। এরপর প্রায় এক যুগ খুঁজে বেড়িয়েছেন বিভিন্ন জায়গায়। সম্প্রতি দীর্ঘ অমানিশার শেষে আলোর দেখা পান তিনি।

ওমরাহ হজ পালনে সৌদি আরবে গিয়ে দেখা পান হারিয়ে যাওয়া সন্তানের! মা-ছেলের মিলনের সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। সন্তানকে নিজের কোলে ফিরে পেয়ে বুকের উষ্ণতায় জাপ্টে ধরে কান্নায় বুক ভাসিয়েছেন মা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ি, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর কয়েক বছর পর ভয়াবহ বোমা হামলার শিকার হয় সাফওয়ানের পরিবার। নির্বিচার হামলায় ধ্বংস হয়ে যায় তাদের গোটা গ্রাম। নিহত হয় শত শত মানুষ। সে সময় থেকে পাওয়া যায়নি ছোট্ট সাফওয়ানকে।

হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে সবশেষ একটি পরিবারে আশ্রয় পায় শিশু সাফওয়ান। তারা নিজেদের সন্তানের মতোই তাকে বড় করে। চলতি রমজানে ওমরাহ পালনে সৌদি আরব যান ঐ দম্পতি। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন সাফওয়ানের মা। সেখানে দেখা হয় তাদের।

মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তার মা। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল, তাদেরও চাওয়া ছিল শিশুটি পরিবার খুঁজে পাক। এ জন্য তার ছবি ও তথ্য বেশকিছু সংস্থার ওয়েবসাইটে দিয়েছিলেন তারা।

সংস্থাগুলো যখন মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়, তখন উভয় পরিবারই মক্কায় ওমরাহ পালন করছিলেন। বিষয়টি তাদের জানানোর পর পুনর্মিলনের আয়োজন করা হয়।

ওআ/ আই. কে. জে/ 


হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250