বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

আজ পুরুষকে প্রেমের প্রস্তাব পাঠানোর দিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

পৃথিবীর সবখানেই কমবেশি ‘লজ্জা নারীর ভূষণ’-এ রকম একটি কথা প্রচলিত আছে। আর তাই পুরুষরাই সব সময় ভালোবাসার কথা জানাবেন, হাঁটু গেড়ে প্রস্তাব দেবেন, এ বিষয়টা দেখে অভ্যস্ত। তবে আজ দিনটি উল্টো

আজ নারীর পক্ষ থেকে পুরুষকে প্রস্তাব পাঠানোর দিন! যদি পছন্দের পুরুষ থেকে থাকে, তাহলে আজই সে কথা জানিয়ে দেওয়ার জন্য উপযুক্ত দিন। কেন জানেন?

সেই পঞ্চম শতাব্দীতে রোমানো-ব্রিটিশ পোপ সেন্ট প্যাট্রিককে কেউ একজন নারীদের হয়ে বলেছিলেন, ওদের তো মনের কথা জানাতে অনেক সময় লেগে যায়। বেশির ভাগ ক্ষেত্রে প্রিয়জনকে মনের কথা জানাতেই পারেন না। তার আগেই সেই প্রিয়জন ‘অফিশিয়ালি’ অন্য কারও হয়ে যান বা যে কোনো কারণেই হোক, তারা আলাদা হয়ে যান। যার ফলে নীরবেই তৈরি হয় অনেক বিচ্ছেদের গল্প। কোনো দিন সেগুলো ইতিহাসের পাতায় জায়গা পায় না।

আরো পড়ুন : বন্ধুর চেয়ে একটুখানি বেশি

তখন আয়ারল্যান্ডের সেই ধর্মপ্রচারক সেন্ট প্যাট্রিক নারীদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দেন। পছন্দের পুরুষকে সেদিন তারা বিয়ের প্রস্তাব পাঠাবেন। আর সেটা হলো চার বছর পর আসা ফেব্রুয়ারির অতিরিক্ত দিনটি, অর্থাৎ আজকের দিনটি।

সেন্ট প্যাট্রিক এ-ও নিয়ম করেন, যে পুরুষ অধিবর্ষে পাওয়া কোনো নারীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবেন, সরকারি কোষাগারে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। আয়ারল্যান্ড, ডেনমার্ক থেকে শুরু করে ইউরোপজুড়েই এদিন নারীদের পক্ষ থেকে পছন্দের পুরুষকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়াটা অনেকটা অলিখিত প্রথার মতো চালু হয়ে যায়। এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে দিনটিকে নারীদের পক্ষ থেকে ছেলেদের প্রস্তাব পাঠানোর দিন হিসেবে উদ্‌যাপন করা হয়।

তাই দেরি না করে আজই সাহস করে পছন্দের পুরুষকে জানিয়ে ফেলতে পারেন আপনার অনুভূতির কথা।

এস/ওআ/ আই.কে.জে/

পুরুষ প্রেমের প্রস্তাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250