শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

ফল পুনঃনিরীক্ষণ

চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ১০১, জিপিএ-৫ পেলেন ৬১ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে এক হাজার ৮৪৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ১০১ জন, গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬১ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা যায়। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন: এসএসসির ফরম পূরণ শুরু ১লা ডিসেম্বর

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, এইচএসসিতে পুনঃনিরীক্ষণ শেষে প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে এক হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে পাস করেছেন ১০১ জন। তবে এবার ফেল থেকে জিপিএ-৫ কেউ পায়নি।

উত্তরপত্র পুনঃনীরিক্ষণে নম্বর বেড়েছে, তবু কৃতকার্য হতে পারেনি ৭১ শিক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১২৯ জন। সিজিপিএ পরিবর্তন হয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৪২৮।

এ ছাড়া, নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি এমন শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০৮ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৭ জন।

এসি/কেবি


এইচএসসিতে পাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250