শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনায় ডুবে যাওয়া স্পিডবোটের ১৮ যাত্রী জীবিত উদ্ধার

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:২৩ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে যমুনা নদীতে ডুবে যাওয়া একটি স্পিডবোটের ১৮ যাত্রীকে বুধবার (২৫শে জুন) বিকেলে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে যমুনা নদীতে ডুবে যাওয়া একটি স্পিডবোটের ১৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫শে জুন) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

ঘিওর উপজেলার শিবালয় থানার এএসআই আবুল কালাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী স্পিডবোটটি তলা ফেটে ডুবতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা এসে দ্রুত যাত্রীদের উদ্ধার করে। পরে নৌ পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার হওয়া যাত্রীদের পার্শ্ববর্তী চর থেকে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়।

ডুবে যাওয়া স্পিডবোটটি প্রায় ৬ কিলোমিটার ভেসে যাওয়ায় শিবালয়ের ঝড়িয়ারবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, বেলা ৩টার দিকে আরিচা ঘাট থেকে ১৮ যাত্রী নিয়ে কাজিরহাটের উদ্দেশে রওনা দেয় রহিজউদ্দিনের মালিকানাধীন একটি স্পিডবোট। গোয়ালন্দ উপজেলার দেওলিয়া মৌজার কাছে পৌঁছালে নদীতে প্রচণ্ড ঢেউ ও প্রবল স্রোতের কারণে বোটটির তলা ফেটে যায়। এ সময় আশপাশে থাকা একটি লঞ্চ ও একটি ইঞ্জিনচালিত নৌকা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে।

উদ্ধার হওয়া যাত্রী মাসুদ রানা বলেন, ‘বোটের তলা ফেটে যাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচ বছরের শিশু সুরাইয়াকে আমি নিজে বাঁচানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই একটি নৌকা এসে আমাদের সবাইকে তুলে নেয়।’

বেড়া উপজেলার কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে ভেসে যাওয়া স্পিডবোটটিও উদ্ধার করা হয়েছে।

যাত্রী উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250