রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

একটি ভিসায় উপসাগরীয় ছয়টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে আসছে নতুন ভিসা 'জিসিসি গ্রান্ড ট্যুর'। সোমবার (১৩ই মে) মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মাল্টিপল এন্ট্রি ভিসায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরবসহ জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের মোট ছয়টি দেশ ঘুরতে পারবেন পর্যটকরা।  

ভ্রমণ ও পর্যটন শিল্পের কর্মকর্তারা বলেছেন, এই ভিসার আওতায় তিনটি দেশে দুই রাত করে অবস্থান ও দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর জন্য খরচ হতে পারে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার থেকে ১ লাখ ২৭ হাজার টাকা। গত সপ্তাহে অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটে মন্ত্রী পর্যায়ের আলোচনার সময় কর্মকর্তারা জানান, 'জিসিসি গ্র্যান্ড ট্যুরস' ভিসা চলতি বছরের মধ্যেই চালু হতে পারে।

এক্সপিডিয়ার গ্লোবাল মার্কেটের ভাইস প্রেসিডেন্ট রেহান আসাদ মনে করেন, এই ভিসার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে পর্যটন খাত আরও প্রসারিত হবে।

আরো পড়ুন: পেপসি, কোকাকোলা বয়কটের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে ‘প্যালেস্টাইন কোলা’

তিনি আরও বলেন, 'আমরা ১ কোটি মানুষের ওপর একটি গবেষণা চালিয়েছি এবং ট্যুর প্যাকেজ তৈরি করব মানুষের চাহিদার ওপর ভিত্তি করেই।'

ভাইস প্রেসিডেন্ট জানান, এই ভিসার আওতায় তাদের ট্যুর প্যাকেজের প্রাথমিক ফোকাস হবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। তবে, বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুবিধা থাকবে পর্যটকদের জন্য।

ট্রাভেজির সহযোগী নির্বাহী আনাস আনানে বলেন, 'একটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি ১ হাজার ৫০০ দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে ৷ উপসাগরীয় দেশগুলোর সার্বিক পরিস্থিতি ও পর্যটন মৌসুমের ওপর নির্ভর করে এই খরচ বাড়তে বা কমতে পারে।'

লাস্ট মিনিট ট্যুরিজমের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফারোজ বলেন, 'আমাদের দুবাই, ওমান ও কাতারের জন্য প্যাকেজ থাকবে। যারা আমাদের ট্যুর প্যাকেজ কিনবেন, তাদের প্রথমে দুবাই নিয়ে যাওয়া হবে। তারপর সেখানে থেকে পরবর্তী গন্তব্যে। আর এসব প্যাকেজ নিয়মিত প্যাকেজের তুলনায় অন্তত ২৫ শতাংশ কমে পাওয়া যাবে।'

এইচআ/  

মাল্টিপল এন্ট্রি ভিসা উপসাগরীয় দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250