মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

ভেনেজুয়েলায় হামলার বিষয়ে আপত্তি জানিয়ে ট্রাম্পকে ফোন করেছিলেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্টকে তিনি বলেছিলেন, লাতিন আমেরিকায় এ অভিযান নিউইয়র্কের বাসিন্দাদের ওপর ‘সরাসরি প্রভাব ফেলবে’। তথ্যসূত্র: দ্য ইনডিপেনডেন্ট।

এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ফোন করেছিলাম এবং এই কর্মকাণ্ডের বিষয়ে আমার আপত্তির কথা জানাতে তার সঙ্গে সরাসরি কথা বলেছিলাম।’

মামদানি জানান, প্রেসিডেন্টকে বলেছিলেন যে তিনি সরকার পরিবর্তনের চেষ্টা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন ও আন্তর্জাতিক আইন লংঘনের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার নিউইয়র্কের মেয়রের দায়িত্বভার গ্রহণ করা জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপের বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি। তবে তার সহযোগীরা জানিয়েছেন, মামদানি নিজেই ট্রাম্পকে ফোন করেছিলেন। অবশ্য তাদের মধ্যে বেশিক্ষণ কথা হয়নি।

স্থানীয় সময় শনিবার (৩রা জানুয়ারি) ভোররাতে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সেনারা।

এক সময় ট্রাম্পকে একজন ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করা মামদানি শনিবার অনলাইনেও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ব্রুকলিনের একটি আটককেন্দ্রে রাখার বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তেও অসন্তোষ জানান তিনি।

জে.এস/

জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250