রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের *** জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী *** আমরা আবার রাস্তায় নামব, প্রতিবাদ না করার মুচলেকা দিইনি: অভিজিৎ দীপকে *** মেসিকে ধন্যবাদ জানিয়ে জার্সিতে সতীর্থদের আবেগঘন বার্তা *** আমাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে: ইউটিউবার ধ্রুব রাঠি *** শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা *** দুর্গাপূজায় হয়নি নতুন ঢাক বিক্রি, বাদ্যযন্ত্র কারিগরদের হাহাকার

আমরা আবার রাস্তায় নামব, প্রতিবাদ না করার মুচলেকা দিইনি: অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি অভিযানের পর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন দলটির প্রধান অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতারা। ছাড়া পাওয়ার পরপরই আজ রোববার অভিজিৎ দীপকে জানিয়েছেন, প্রতিবাদ না করার মুচলেকায় তারা স্বাক্ষর করেননি এবং অন্যায়ের বিরুদ্ধে তারা ফের রাজপথে নামবেন।

গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে। এরপর আজ সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজির করা হয়। তথ্যসূত্র: দ্য হিন্দু।

সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সিং জানান, আগামী এক বছর ‘শান্তি বজায় রাখার’ মুচলেকায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

তবে কোনো প্রকার আন্দোলন বা প্রতিবাদ না করার মুচলেকা দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আমরা কোনো নতিস্বীকার করিনি, সিইসির পদত্যাগের দাবিতে আমরা আবারও রাজপথে নামব।’

এদিকে আজ রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, আটকের ২৪ ঘণ্টা পর্যন্ত পুলিশ তাদের মোবাইল ফোন নিজেদের হেফাজতে রাখে। কোনো ধরনের আইনানুগ প্রক্রিয়া ছাড়া ফোন জব্দ করার ফলে তাতে ভুয়া তথ্য ও আলামত বসিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।

অন্যদিকে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাসহ শিক্ষার্থীদের ওপর চলা দমনপীড়ন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আইসা দাবি করেছে, আন্দোলনকারীদের বহনকারী বাসগুলোকে খাঁচার মতো তালাবদ্ধ করা হয়েছিল, যেখানে ছিল না বাতাস চলাচলের ন্যূনতম ব্যবস্থা। এ ছাড়া আটক বিক্ষোভকারীদের গোপনাঙ্গে আঘাত, শারীরিক নির্যাতন এবং নারী ও প্রান্তিক শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন ও জাতিগত গালিগালাজ করার অভিযোগ আনা হয়েছে দিল্লি পুলিশের বিরুদ্ধে।

উল্লেখ্য, শনিবার যন্তর মন্তরে পৌঁছাতে বাধা দিতে দিল্লি পুলিশ রাজধানী থেকে প্রায় ৭ হাজার মানুষকে আটক করেছিল। তবে পুলিশি নির্যাতন ও নজিরবিহীন কড়াকড়ির পরও সিজেপি ও সহযোগী ছাত্র সংগঠনগুলো তাদের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছে।

অভিজিৎ দীপকে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250