শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সলিমুল্লাহ মেডিকেলের শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক কিশোরগঞ্জ থেকে আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবক যুবায়ের ইলাহিকে (২২) আটক করেছে পুলিশ। সোমবার (২৮শে অক্টোবর) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করে স্থানীয় থানা পুলিশ। পরে তাকে ঢাকার কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়। পরিবারের দাবি ৮ বছর ধরে মানসিক ভারসাম্যহীন তিনি।

আটক যুবায়ের ইলাহি কিশোরগঞ্জ সদরের গাইটাল গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি গুরুদয়াল সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ঘটনার পর পর যুবায়ের তার দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে আসে। পরে তাকে গতকাল বিকেলে কিশোরগঞ্জের শহরের গাইটালের বাসা থেকে আটক করা হয়।

আরও পড়ুন: প্রশংসায় ভাসছে পটুয়াখালীর সস্তার বাজার

আটক যুবায়ের ইলাহির বড় ভাই তৌহিদ ইলাহি জানান, ২০১৬ সাল থেকে যুবায়ের মানসিক ভারসাম্যহীন। তাকে নিয়মিতই চিকিৎসা করানো হচ্ছে। সে পরিবারের কাউকে কিছু না বলে ২৬শে অক্টোবর রাতে বাড়ি থেকে চলে যায়। পরে শুনেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাসরুমে গিয়ে পাগলামি করেছে। আবার ২৭ তারিখ রাতেই বাড়িতে চলে আসে। পরে সোমবার বিকেলে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করেছে। আমি তার মানসিক সমস্যার কাগজপত্র নিয়ে ঢাকায় যাচ্ছি।

রোববার (২৭শে অক্টোবর) সকালে যুবায়ের ইলাহি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার রুমে হাতে লাঠি ও মাথায় কালো কাপড় পরা অবস্থায় ঢুকে পড়েন। তখনও ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও লাঠিহাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া যুবায়ের ইলাহিকে মানসিক রোগী বলে জানিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। প্রলাপ বকার পাশাপাশি লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতে থাকেন যুবায়ের এবং শিক্ষার্থীদের ধাওয়াও করেন। কিছুক্ষণের মধ্যে ওই যুবককে শ্রেণিকক্ষ থেকে বের করে নিয়ে যান দায়িত্বে থাকা স্টাফরা।

এসি/ আই.কে.জে/

সলিমুল্লাহ মেডিকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250